প্রধান সংবাদ

Theme images by kelvinjay. Powered by Blogger.

তুজারপুর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা বদিউজ্জামানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, শোকজ

তুজারপুর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা  বদিউজ্জামানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, শোকজ ডেস্ক রিপোর্ট  ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর...

প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » ফরিদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসহায় নারীদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ সেলাই মেশিনসহ নানা উপকরণ বিতরণ

ফরিদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসহায় নারীদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ সেলাই মেশিনসহ নানা উপকরণ বিতরণ

ডেস্ক রিপোর্ট 

ফরিদপুর সদর উপজেলায় নদী ভাঙন, ঘূর্ণিঝড় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার এবং অসহায় ও দুস্থ নারী ও মেধাবী ছাত্রীদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ, সেলাই মেশিন, বাই সাইকেল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। 

৬ জুলাই (সোমবার) ফরিদপুর সদর উপজেলা চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সহায়তা সামগ্রী তুলে দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া।

এ সময় নদী ভাঙন কবলিত ৫০ টি পরিবারকে ২ হাজার টাকার চেক, ঘূর্ণিঝড় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ ২১ টি পরিবারকে ১ বান্ডেল করে ঢেউটিন ও তিন হাজার টাকা এবং ৫০ টি পরিবারকে শুকনা খাবার (১০ কেজি চাল, ডাল, তেল, লবন, চিনি, হলুদ গুড়া, মরিচ গুড়া ও ধনিয়া গুড়া) এর প্যাকেট প্রদান করা হয়।

এছাড়াও ২০২৫ - ২০২৬ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০ জন অসহায় নারীকে বিনামুল্যে একটি করে সেলাই মেশিন এবং ৪০ জন দরিদ্র ও মেধাবী ছাত্রীকে একটি করে বাই সাইকেল প্রদান করা হয়। 

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রনব পান্ডেসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি ভ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply