প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

"পালাবো না, রাজনৈতিকভাবেই সব মোকাবেলা করবো"—শহিদুল ইসলাম বাবুল

"পালাবো না, রাজনৈতিক ভাবেই সব মোকাবেলা করবো"—শহিদুল ইসলাম বাবুল

ডেস্ক নিউজ

ফরিদপুরের ভাঙা উপজেলায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে ‘যুব, ঐক্য, প্রগতি’ স্লোগানকে সামনে রেখে আলগী ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

আলগী ইউনিয়ন পরিষদ সংলগ্ন বালুর মাঠে আয়োজিত এই সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীদের ঢল নামে। পুরো প্যান্ডেলজুড়ে সাধারণ জনগণ ও যুবদলের কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সম্মেলনটি এক বিশাল জনসভায় পরিণত হয়। 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল বলেন, "আমরা মাঠ ছেড়ে পালাবো না, রাজনৈতিকভাবেই সব মোকাবেলা করবো।"  

​সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন রাজিব।  

কর্মী সম্মেলনে ভাঙা উপজেলা যুবদলের সংগ্রামী সভাপতি ওসমান মুন্সী-র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম আজম-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাঙা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম এবং সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা। এছাড়া কর্মী সম্মেলনে যুবদল, বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

সম্মেলনের শেষ পর্যায়ে সভাপতি ওসমান মুন্সী তাঁর সমাপনী বক্তব্যে ঘোষণা করেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে আগামীতে আলগী ইউনিয়নে সবার সর্বসম্মতিক্রমে একটি সুন্দর ও সুসংগঠিত পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়া হবে।  


ফরিদপুরের ভাঙ্গায় টিএসসি'র নির্মাণকাজের অর্থ আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন

ফরিদপুরের ভাঙ্গায় টিএসসি'র নির্মাণকাজের অর্থ আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট 

​ফরিদপুরের ভাঙ্গায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের (টিএসসি) ভবন নির্মাণ ও ঠিকাদারি কাজের অর্থ আত্মসাৎ এবং নানা অনিয়মের অভিযোগে সোচ্চার হয়ে উঠেছেন স্থানীয় সচেতন এলাকাবাসী। 

১৫ অক্টোবর বৃহস্পতিবার ভাঙ্গা উপজেলার পূর্বসদরদীতে অবস্থিত টিএসসি এর ফটকের সামনে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা জানান, মূল ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আলাউদ্দিন ট্রেডিং’-এর কাছ থেকে পাওয়ার অব অ্যাটর্নি (আমমোক্তারনামা) সূত্রে কলেজের সার্বিক নির্মাণকাজ পরিচালনা করছেন ভাঙ্গার কোর্টপাড় নিবাসী বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়ার ছেলে মো. রাহাত হাসান।

তবে কাজের সার্বিক অগ্রগতি চলাকালেই একটি পক্ষ উক্ত নির্মাণকাজের বড় অঙ্কের পাওনা অর্থ ও হিসাব আটকে রেখে আত্মসাৎ করে বলে অভিযোগ তোলা হয়। এই অর্থ আত্মসাতের ঘটনায় মূল ঠিকাদার আলাউদ্দিন ট্রেডিং এর স্বত্বাধিকারী সিদ্দিকুর রহমান এবং অন্যতম অভিযুক্ত ভাঙ্গা কোর্টপাড় নিবাসী এসএএম মিজানুর রহমান পান্না জড়িত বলে মানববন্ধনে দাবি করেন বক্তারা। 

মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী অবিলম্বে ঠিকাদারি কাজের যাবতীয় স্বচ্ছ হিসাব দাখিল এবং বকেয়া সমস্ত পাওনা অর্থ দ্রুত বুঝিয়ে দেওয়ার জোর দাবি জানান।


বিক্ষুব্ধ বক্তারা বলেন, "শিক্ষা প্রতিষ্ঠানের মতো জনগুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণের অর্থ আত্মসাৎ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দ্রুত হিসাব-নিকাশ চুকিয়ে পাওনা অর্থ পরিশোধ না করা হলে কঠোর আইনি ব্যবস্থা ও সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।"

কর্মসূচিতে প্রকল্পের সাব-ঠিকাদার রাহাত হাসান মিয়া, ব্যবস্থাপক কামরুল ইসলাম, ছাইদুল মাতুব্বর, মাসুদ মাতুব্বর, স্থানীয় জনপ্রতিনিধি পান্না মিয়া ও হাবিবুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে আলাউদ্দিন ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. সিদ্দিকুর রহমান বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো বানোয়াট ও ভিত্তিহীন। বরং প্রকল্পের কাজের হিসাব অনুযায়ী সাব-ঠিকাদার রাহাত মিয়ার কাছে তার প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকা পাওনা রয়েছে। এ বিষয়ে তিনি ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে হিসাবপত্র জমা দিয়েছেন বলেও দাবি করেন।


ভাঙ্গায় হেবা দলিলকৃত জমি দখলে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ভাঙ্গায় হেবা দলিলকৃত জমি দখলে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ


​ডেস্ক রিপোর্ট 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পালক পিতার কাছ থেকে হেবা সূত্রে প্রাপ্ত জমি দখলে বাধা ও বাড়ি নির্মাণকাজ বন্ধসহ প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ বিষয়ে গত ০২ অক্টোবর ২০২৬ তারিখে মানিক মাতুব্বর (২৬) নামের এক যুবক বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের গোয়ালদী গ্রামের মানিক মাতুব্বরকে ছোটবেলা থেকেই সন্তান স্নেহে লালন-পালন করেন নিঃসন্তান মান্নান মাতুব্বর। মান্নান মাতুব্বর জীবিত থাকা অবস্থায় তাঁর নিজ মালিকানাধীন ১১৭ নং গোয়ালদী মৌজার আর.এস ৪৫৫, এস.এ ৩৩৭, ৩৯, বুজরত খতিয়ান নং-৬২০, ৪৪৩ এর আর.এস খতিয়ান নং-৫৩১ এর আর.এস/এস.এ দাগ নং-৫৬২, বি.এস দাগ নং-৭৩৮ এর ২৫ শতাংশ এবং আর.এস/এস.এ দাগ নং-৩৪৩, বি.এস দাগ নং-৪৪৫ এর ৩৭ শতাংশ—মোট ৬২ শতাংশ জমির মধ্যে ২৬ শতাংশ জমি মানিক মাতুব্বরকে রেজিস্ট্রি হেবা দলিল (দলিল নং-৪৮১১, তারিখ: ২৪/১০/২০১৭) মূলে হস্তান্তর করেন।

​ভুক্তভোগী মানিক মাতুব্বর জানান, পালক পিতা মান্নান মাতুব্বরের মৃত্যুর পর থেকেই তাঁর চাচা কালাম মাতুব্বর (৫৮), চাচাতো ভাই মোস্তফা ওরফে কালোন মাতুব্বর (৬০), সুজন মাতুব্বর (৩০) ও ছকের উদ্দিন মাতুব্বর (২৫) উক্ত জমি ও আমার পালক মায়ের নামে থাকা জমি নিয়ে বিভিন্নভাবে বিরোধ সৃষ্টি ও হয়রানি করে আসছেন।

​তিনি আরও জানান, রেজিস্ট্রিকৃত জমিতে তিনি বসতবাড়ি নির্মাণের কাজ শুরু করলে অভিযুক্তরা বাধা প্রদান করেন। গত ০২ অক্টোবর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৯:৩০ ঘটিকায় রাজমিস্ত্রি দিয়ে ঘরের কাজ করাকালে অভিযুক্তরা কাজ বন্ধ করে দেন এবং পুনরায় কাজ শুরু করলে খুন-জখমের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন। 

এ ঘটনায় স্থানীয়ভাবে সালিস বৈঠক হলেও অভিযুক্তরা তা অমান্য করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

​এ বিষয়ে ভুক্তভোগী মানিক মাতুব্বর ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থার জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সাক্রাতুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে।