প্রধান সংবাদ

Theme images by kelvinjay. Powered by Blogger.

ফরিদপুরে কিশোরীকে অপহরণ ও ধর্ষণের মামলা তুলে নিতে হুমকি ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফরিদপুরে কিশোরীকে অপহরণ ও ধর্ষণের মামলা তুলে নিতে হুমকি ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ডেস্ক রিপোর্ট ফরিদপুরের নগরকান্দায় এক কিশোরীকে ...

প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » ফরিদপুরে ১৫ হাজার মিটার ইলিশ ধরার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

ফরিদপুরে ১৫ হাজার মিটার ইলিশ ধরার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

ডেস্ক রিপোর্ট

নিষেধাজ্ঞা অমান্য করে ফরিদপুরের পদ্মা নদীতে ইলিশ মাছ আহরণকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে। এ অভিযানে পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে ১৫ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।

২৬ অক্টোবর শনিবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শাহাদাত হোসেন এর নেতৃত্বে পুলিশের সহযোগিতায়, জেলা মৎস্য বিভাগ ও জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শাহাদাত হোসেন জানান, জেলা সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকায় অভিযান চলাকালে ইলিশ শিকারিরা পালিয়ে গেলেও সেখান থেকে জাল জব্দ করা হয়। পরে তা ফরিদপুর নদী বন্দর এলাকায় এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার জানান, অভিযানে পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে ১৫ হাজার মিটার জাল জব্দ করা হয়, এর বাজারমূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা। 

 

তিনি জানান, ইলিশ মাছ ধরা ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত এ অভিযান অব্যহত থাকবে। এ সময় ফরিদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্তকর্তা শিরিন শারমিন খান, মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। পুলিশের একটি টিম অভিযানে সহযোগীতা করেন।

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply