প্রধান সংবাদ

Theme images by kelvinjay. Powered by Blogger.

তুজারপুর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা বদিউজ্জামানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, শোকজ

তুজারপুর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা  বদিউজ্জামানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, শোকজ ডেস্ক রিপোর্ট  ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর...

প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » ফরিদপুরে ১৫০০ কৃষকের মাঝে বিনামুল্যে সবজি বীজ ও সার বিতরণ

ফরিদপুরে ১৫০০ কৃষকের মাঝে বিনামুল্যে সবজি বীজ ও সার বিতরণ

ডেস্ক রিপোর্ট 

২০২৫-২০২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

সোমবার (৬ জুলাই) দুপুর ১ টায় ফরিদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুরে ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। 

সদর উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া এর সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা শামিমা আক্তার শাপলা এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ, মহানগর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনান, কোতোয়ালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার হোসেন।এছাড়াও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সদস্য ও কৃষান-কৃষানীরা উপস্থিত ছিলেন।

কৃষি অফিস সুত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে ফরিদপুর সদর উপজেলায় ১ হাজার ৫ শত জন কৃষককে প্রতিজনকে ৮ প্রকারের সবজি বীজ, ৩০ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়।

কৃষি কর্মকর্তা জানান, এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে সে লক্ষে সরকারের এ উদ্যোগ। প্রতিটি বাড়ির আঙিনা এবং তার আশপাশের পতিত বা অনাবাদি জমি যেন এক একটি সবজি বাগানে পরিণত হয়। এতে প্রত্যেক পরিবার তাদের নিজেদের সবজির চাহিদা পুরন করেও বাকিটা বিক্রি করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে পারবে। 


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply