প্রধান সংবাদ

Theme images by kelvinjay. Powered by Blogger.

​ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি

​ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি বিশেষ প্রতিনিধি, ভাঙ্গা (...

প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » ফরিদপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা মাল্টিপারপাস হলরুমে বুধবার দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহাদুজ্জামান। 

স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোল্লা আল মামুন। কর্মশালাটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রমজান আলী। 

কর্মশালায় খোরপোষ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের বিভিন্ন কলাকৌশল তুলে ধরা হয়। উপজেলার প্রতিটি ইউনিয়নে ২৫ জন কৃষক নিয়ে একটি করে পার্টনার ফিল্ড স্কুল গঠন করা হয়েছে।

কর্মশালার মাধ্যমে জানানো হয় উন্নত কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ খাদ্য ভোক্তাদের কাছে পৌছানোই এ স্কুলের অন্যতম একটা উদ্দেশ্য। এর মাধ্যমে

নিরাপদ ও পুষ্টিমানসম্পন্ন ফসলের টেকসই উৎপাদন নিশ্চিতকরণ, পরিবেশ সহনশীল ফসল উৎপাদন নিশ্চিতকরণ এবং কর্মীর স্বাস্থ্য সুরক্ষা, নিরাপত্তা ও কল্যাণ সাধন, খাদ্য শৃঙ্খলের সকল স্তরে সুনির্দিষ্ট পদ্ধতিসমূহ অনুসরণ করা, ভোক্তার স্বাস্থ্য সুরক্ষা, মানসম্পন্ন উচ্চমূল্য ফসলের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি করা। 

বক্তারা জানান, চাষাবাদে যদি এই পদ্ধতি অনুসরণ করা হয় তাহলে খাদ্যের পুষ্টিগুণ বজায় থাকবে। পাশাপাশি কৃষক ও ভোক্তাসহ সকলেরই স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনাও এর সঙ্গে সংযুক্ত করা সম্ভব হবে। এতে আমাদের দেশের খাদ্যের চাহিদা পুরন করে আমরা আমাদের উৎপাদিত খাদ্যশস্য বিদেশাও রপ্তানি করতে পারবো। 


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply