প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » ফরিদপুরে জনতা ব্যাংক এর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুরে জনতা ব্যাংক এর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত 

ডেস্ক রিপোর্ট 

ফরিদপুরে জনতা ব্যাংক পিএলসি এর ফরিদপুর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০.৩০ টায় শহরের আলীপুরে এসডিসি'র সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ সম্মেলনে ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, মাগুরা ও কুষ্টিয়া জেলার ৫৫ জন শাখা ব্যবস্থাপক অংশ নেন।

জনতা ব্যাংকের ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ সহিদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান। এ ছাড়াও বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা জহিরুল হক শাহাজাদা মিয়া। 

প্রধান অতিথি মোঃ মজিবর রহমান তার বক্তব্য প্রদানকালে অবলোপন আদায় ও প্রতিটি শাখাকে সিএল মুক্ত করাসহ ২০২৬ সালে ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখাগুলোর জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সকল শাখা ব্যবস্থাপকদের নির্দেশনা প্রদান করেন। এছাড়া সিএমএসএমই ঋণ বিতরণ বৃদ্ধি, স্বল্প সুদে আমানত সংগ্রহ, রেমিটেন্স বৃদ্ধি, শ্রেণিকৃত আদায়  ও গ্রাহক সেবার মান উন্নয়নের উপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি এ সময় স্কুল ব্যাংকিং কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ী মনোভাব তৈরি জনতা ব্যাংক কাজ করছে বলে জানান তিনি।





«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply