প্রধান সংবাদ

Theme images by kelvinjay. Powered by Blogger.

ফরিদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসহায় নারীদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ সেলাই মেশিনসহ নানা উপকরণ বিতরণ

ফরিদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসহায় নারীদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ সেলাই মেশিনসহ নানা উপকরণ বিতরণ ডেস্ক রিপোর্ট  ফরিদপুর সদর উপজেলায...

প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » ভাঙ্গায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণে বিনামুল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ

 

ভাঙ্গায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণে বিনামুল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ

ডেস্ক রিপোর্ট 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণের জন্য বিনামুল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ৩ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার মোট। ৬৫ জন কৃষকের মাঝে প্রত্যেককে একটি করে এয়ার ফ্লো মেশিন প্রদান করা হয়।

ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আবু- জাহের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল-মামুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রমজান আলী, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমসহ কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

উপজেলা কৃষি অফিসার মোল্লা আল-মামুন বলেন, ভাঙ্গায় প্রতি বছর ব্যাপক পরিমাণে পেঁয়াজ উৎপাদন হয়। বিগত বছরের তুলনায় এ বছর বাম্পার ফলন হয়েছে। এ বছর প্রতি বিঘায় ১২০ থেকে ১৩০ মণ পেঁয়াজ উৎপাদন হয়েছে। যা বিগত বছরগুলোনায় প্রায় দ্বিগুণ। কিন্তু সংরক্ষণের অভাবে কৃষকরা অনেক সময় ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। এয়ার ফ্লো মেশিন ব্যবহারের মাধ্যমে দীর্ঘদিন পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব হবে, ফলে কৃষকরা উপযুক্ত সময়ে ভালো দামে পেঁয়াজ বিক্রি করতে পারবেন। ফলে তারা ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন।

তিনি আরও জানান, কৃষকদের সুবিধার্থে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply