প্রধান সংবাদ

Theme images by kelvinjay. Powered by Blogger.

ফরিদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসহায় নারীদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ সেলাই মেশিনসহ নানা উপকরণ বিতরণ

ফরিদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসহায় নারীদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ সেলাই মেশিনসহ নানা উপকরণ বিতরণ ডেস্ক রিপোর্ট  ফরিদপুর সদর উপজেলায...

প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » ভাঙ্গায় অপরাধ দমনে বিট মিটিং অনুষ্ঠিত

ভাঙ্গায় অপরাধ দমনে বিট মিটিং অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সামাজিক অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে বিট মিটিং অনুষ্ঠিত হয়েছে।

১১ এপ্রিল শনিবার বিকেলে উপজেলার তুজারপুর ইউনিয়ন আয়োজিত এই সভায় আইনশৃঙ্খলা,  মাদক, জুয়া, বাল্যবিবাহ, আত্মহত্যা এবং জমিজমা সংক্রান্ত বিরোধসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান।

তিনি বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়—এক্ষেত্রে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা অপরিহার্য। বিশেষ করে মাদক ও জুয়ার বিরুদ্ধে পরিবারভিত্তিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এছাড়া বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে সামাজিক নজরদারি বৃদ্ধি এবং পারিবারিক বন্ধন জোরদারের আহ্বান জানান ওসি।

কমিউনিটি পুলিশ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল তুজারপুর ইউনিয়ন শাখার সভাপতি অধ্যাপক মোঃ শওকত আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ভাঙ্গা থানার ওসি (তদন্ত) মোঃ আল আমিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপি নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিট পুলিশিং কার্যক্রম মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে। নিয়মিত এমন আয়োজন অপরাধ প্রবণতা কমাতে সহায়ক হবে বলেও তারা মত দেন।

শেষে উপস্থিত সবাই সম্মিলিত উদ্যোগে একটি নিরাপদ, সচেতন ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।



«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply