প্রধান সংবাদ

Theme images by kelvinjay. Powered by Blogger.

তুজারপুর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা বদিউজ্জামানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, শোকজ

তুজারপুর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা  বদিউজ্জামানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, শোকজ ডেস্ক রিপোর্ট  ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর...

প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » ভাঙ্গায় বিনামুল্যে পাট, তিল ও আউশ ধানের বীজ বিতরণ

ভাঙ্গায় বিনামুল্যে পাট, তিল ও আউশ ধানের বীজ বিতরণ

ডেস্ক রিপোর্ট 

ফরিদপুরের ভাঙ্গায় ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ- ১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত মানের পাট, তিল ও আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

৩১ মার্চ সকাল ১১ টার দিকে ভাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ - আবু - জাহের। 

কৃষি অফিস চত্বরে অনুষ্ঠিত এ বীজ বিতরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল মামুন। এ সময় অফিসের অন্যান্য কর্মকর্তা ও উপ সহকারি কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে এক হাজার দুইশত কৃষকের মাঝে পাট বীজ, একশত কৃষকের মাঝে তিল বীজ ও একশত কৃষকের মাঝে আউশ ধানের বীজ বিতরণ করা হয়। এছাড়াও প্রত্যেক কৃষককে পাঁচ কেজি করে ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি সার দেওয়া হয়। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সুরক্ষা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিনামূল্যে উন্নত মানের বীজ ও সার সরবরাহের ফলে কৃষকরা সহজেই খরিপ মৌসুমে আবাদ সম্প্রসারণে উৎসাহিত হবেন এবং ফসলের উৎপাদনও বাড়বে। আপনাদের যে কোন সমস্যায় কৃষি অফিস ও আমরা আপনাদের পাশে আছি। 




«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply