প্রধান সংবাদ

Theme images by kelvinjay. Powered by Blogger.

তুজারপুর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা বদিউজ্জামানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, শোকজ

তুজারপুর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা  বদিউজ্জামানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, শোকজ ডেস্ক রিপোর্ট  ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর...

প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » অবৈধ ড্রেজার বন্ধে ভাঙ্গায় দিনব্যাপী ভ্রাম্যমান আদালতের অভিযান

অবৈধ ড্রেজার বন্ধে ভাঙ্গায় দিনব্যাপী ভ্রাম্যমান আদালতের অভিযান

ডেস্ক রিপোর্ট 

ফরিদপুরের ভাঙ্গায় কৃষিজমি রক্ষা, নদীভাঙন রোধ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। 

ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহমুদুল হাসানের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে উপজেলার আলগী ও তুজারপুর ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে দিনভর বিশেষ ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়। অভিযানটি সরাসরি মাঠপর্যায়ে বাস্তবায়ন ও পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাদ্রুল আলম।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে অনুমোদনহীনভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন ও জলাশয় ভরাটের দায়ে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে দেখা যায়, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত শক্তিশালী ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে জলাশয় ভরাট ও ফসলি জমির শ্রেণি পরিবর্তন করা হচ্ছিল। এছাড়া বালু উত্তোলন ও পরিবহনে ব্যবহৃত যন্ত্রাংশের বৈধ কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হওয়া এবং ভ্রাম্যমাণ আদালতকে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অপরাধে সংশ্লিষ্ট আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হয়।

অভিযুক্ত মোঃ মিরাজ হাওলাদার (পিতা: হারুন হাওলাদার, গ্রাম: পাখিমারা, থানা: কলাপাড়া, জেলা: পটুয়াখালী) নিজের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় তাঁকে "বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০"-এর সংশ্লিষ্ট ধারায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায়পূর্বক সরকারি কোষাগারে জমা প্রদান করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না মর্মে তাঁর কাছ থেকে লিখিত মুচলেকা গ্রহণ করা হয়।

​অভিযান চলাকালে অন্যান্য ঝুঁকিপূর্ণ স্পটে ড্রেজার পরিচালনাকারীদের পাওয়া না গেলেও স্থানীয় এলাকাবাসীকে অবৈধ বালু উত্তোলনের কুফল সম্পর্কে সচেতন করা হয়। নদী ও ফসলি জমি রক্ষায় কোথাও অবৈধ ড্রেজার বসানো হলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়। পুরো অভিযানে নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদান করে ভাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদরুল আলম জানান, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় নদীভাঙন রোধ ও কৃষিজমির সুরক্ষায় প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান ও নজরদারি নিয়মিত অব্যাহত থাকবে।

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply