ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান ডেস্ক রিপোর্ট ফরিদপুরের ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আইন শৃঙ্খলা রক্ষায় জেলায় জুলাই ২০২৬ মাসে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩ টায় ফরিদপুর জেলার আইন শৃঙ্খলা বিষয়ক সভা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ নিয়াজী। সভায় জুলাই’ ২৬ মাসে সাহসী ও বুদ্ধিদীপ্ত ভূমিকার ফলশ্রুতিতে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার আসামী গ্রেফতার, পরোয়ানা নিষ্পত্তি, প্রসিকিউশন দাখিল, মামলা নিষ্পত্তি, দাপ্তরিক কার্যক্রম সঠিকভাবে সম্পাদনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখায় দায়িত্বশীল ভূমিকা, পেশাদারিত্ব ও কর্মস্পৃহার জন্য প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের ক্রেস্ট, সার্টিফিকেট এবং অর্থ পুরষ্কার প্রদান করা হয়। ক্রেষ্ট ও অন্যান্য পুরস্কার প্রদান করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ নিয়াজী। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সংস্থা হতে আগত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান
ডেস্ক রিপোর্ট
ফরিদপুরের ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আইন শৃঙ্খলা রক্ষায় জেলায় জুলাই ২০২৬ মাসে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩ টায় ফরিদপুর জেলার আইন শৃঙ্খলা বিষয়ক সভা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ নিয়াজী।
সভায় জুলাই’ ২৬ মাসে সাহসী ও বুদ্ধিদীপ্ত ভূমিকার ফলশ্রুতিতে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার আসামী গ্রেফতার, পরোয়ানা নিষ্পত্তি, প্রসিকিউশন দাখিল, মামলা নিষ্পত্তি, দাপ্তরিক কার্যক্রম সঠিকভাবে সম্পাদনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখায় দায়িত্বশীল ভূমিকা, পেশাদারিত্ব ও কর্মস্পৃহার জন্য প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের ক্রেস্ট, সার্টিফিকেট এবং অর্থ পুরষ্কার প্রদান করা হয়।
ক্রেষ্ট ও অন্যান্য পুরস্কার প্রদান করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ নিয়াজী। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সংস্থা হতে আগত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag:




No comments: