প্রধান সংবাদ

Theme images by kelvinjay. Powered by Blogger.

​ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি

​ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি বিশেষ প্রতিনিধি, ভাঙ্গা (...

প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » ফরিদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৫ মামলায় অভিযুক্ত পলাতক আসামী রিপন গ্রেফতার

ফরিদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৫ মামলায় অভিযুক্ত পলাতক আসামী রিপন গ্রেফতার

জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর

ফরিদপুরের কুখ্যাত মাদক সম্রাট, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অপর একটি মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডসহ মোট ২৫টি মামলায় অভিযুক্ত পলাতক আসামী রিপন কুমার দাস ওরফে রিপন মোল্যা ওরফে মনিরুজ্জামান ওরফে মনি (৪১) কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

০৭ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখ মধ্য রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন গঙ্গাবর্দী কৃষি কলেজ বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মাদক মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে দন্ডিত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামী রিপনকে (৪১) গ্রেফতার করা হয়। আসামী রিপন শহরের গোয়ালচামট এলাকার নারায়ন চন্দ্র দাস ওরফে রঞ্জু মোল্লার ছেলে।

ফরিদপুর র‌্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সহ সকল মামলায় তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক বলে স্বীকার করেছে। রিপন কুমার দাস ওরফে মনিরুজ্জামান ওরফে মনি বিজ্ঞ আদালত কর্তৃক রায় ঘোষনার পর থেকে ফরিদপুরের কোতোয়ালিসহ দেশের বিভিন্ন এলাকায় নিজের নাম পরিচয় গোপন করে এবং বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করে ছিল। এছাড়াও উক্ত আসামী অপর একটি মামলায় ১০ বছর সশ্রম কারাদন্ডে দন্ডিত পলাতক আসামী। উপরন্তু, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা চেষ্টা, মারামারি মাদকসহ ২৫টি মামলা রয়েছে বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply