প্রধান সংবাদ

Theme images by kelvinjay. Powered by Blogger.

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না - শহীদুল ইসলাম বাবুল

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না - শহীদুল ইসলাম বাবুল ডেস্ক রিপোর্ট  ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শ...

প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না - শহীদুল ইসলাম বাবুল

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না - শহীদুল ইসলাম বাবুল

ডেস্ক রিপোর্ট 

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেছেন, সময় পেলেই এলাকার মানুষের কাছে চলে আসি, তাদের সমস্যার কথা শুনে সমাধানের চেষ্টা করি। কিন্তু আরেকটি দল আছে তারা শুধু গিবত আর প্রতিহিংসা নিয়ে আছে, কিভাবে সরকারকে বিরক্ত করা যায়। রাতের আধারে কোনো এক জায়গায় ফুসফাস করে মাথা জাগান দেয়, বিদেশ থেকে পলাতক গ্রুপ এদেরকে ইন্ধন দেয় আর এরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ন স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথাগুলো বলেন শহিদুল ইসলাম বাবুল।

তিনি আরো বলেন, এদের রাজনীতিতে কোনো ভবিষ্যত নেই। দুনিয়ার ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না যারা বিক্ষোভের মুখে পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে, দুনিয়ার ইতিহাসে এটা নেই।

শহিদুল ইসলাম বাবুল আরো বলেন, আরেক গ্রুপ আছে মনের আনন্দে তারা লংমার্চ করছে, সরকারকে কিভাবে বিব্রত করা যায় তা করার জন্য তারা ব্যস্ত। অর্থনৈতিক সংকট চলছে, তারা সরকারকে সহযোগীতা না করে বিব্রত করার চেষ্টা করছে। এতে কোনো লাভ হবেনা। গণঅভ্যুত্থান সকালে বিকালে হয় না। অলিক স্বপ্ন দু:স্বপ্নে পরিনত হবে।

এ সময় ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বিটু মুন্সি, সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান তুরান, ঢাকা মহানগর যুবদল পল্টন থানার সদস্য ইমন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী রিপন মিয়া, সাবেক পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিনসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।  


«
Next
This is the most recent post.
»
Previous
Older Post

No comments:

Leave a Reply