প্রধান সংবাদ

Theme images by kelvinjay. Powered by Blogger.

তুজারপুর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা বদিউজ্জামানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, শোকজ

তুজারপুর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা  বদিউজ্জামানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, শোকজ ডেস্ক রিপোর্ট  ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর...

প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » ফরিদপুর বিশ্ব নদী দিবসে কুমার নদ দখল ও দূষন রোধে মানববন্ধন

ফরিদপুর বিশ্ব নদী দিবসে কুমার নদ দখল ও দূষন রোধে মানববন্ধন

জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর

“নদী বাচাঁও,দেশ বাচাও”এই শ্লোগানে ফরিদপুরে বিশ্ব নদী দিবস উপলক্ষে কুমার নদ দখল ও দূষন রোধে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে ।

২৪ই সেপ্টেম্বর রবিবার সকাল ৯টায় ফরিদপুর শহরের আলীপুর ব্রীজ সংলগ্ন কুমার নদীর তীরে বিসর্জন ঘাটে ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরামের উদ্যোগে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।

পরিবেশ উন্নয়ন ফোরামের সভাপতি কাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত মানবন্ধনে বক্তব্য রাখেন ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক সাংবাদিক মনিরুজ্জামান মনির। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সম্পাদক আলেয়া বেগম, কোষাধ্যক্ষ এবিএম নজরুল ইসলাম সাহিন, নির্বাহী সদস্য নারগীস আক্তার, অহেদুজ্জামান, মোঃ বাতেন, আরিফ ইসলাম, মোনয়ারা বেগম, ইব্রাহিম শেখ, শহিদুল ইসলাম শহিদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, কুমার নদ ফরিদপুরের প্রান, এই কুমার নদের অবৈধ দখল ও দূষন রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। ইতি মধ্যে ফরিদপুর জেলা প্রশাসক এই নদী রক্ষায় উদ্যোগ গ্রহন করেছে। এই উদ্যোগের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় ফরিদপুর বাসী। প্রশাসনের সকল উদ্যোগে সাথে পরিবেশ উন্নয়ন ফোরাম পাশে থাকবে। আমরা এই মানববন্ধন থেকে প্রশাসনের নিকট জোড় দাবী জানাচ্ছি। আপনারা নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু করুন। নদীকে তার স্বাভাবিক গতি ফিরিয়ে দিন। এছাড়া কুমার নদের উৎসমূখে দুটি স্লুইসগেট খুলে দেওয়ার দাবী জানান সংগঠনের নেতৃবৃন্দ।

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply