প্রধান সংবাদ

Theme images by kelvinjay. Powered by Blogger.

তুজারপুর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা বদিউজ্জামানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, শোকজ

তুজারপুর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা  বদিউজ্জামানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, শোকজ ডেস্ক রিপোর্ট  ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর...

প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » ফরিদপুরে ডিমের পাইকারী ও খুঁচরা বাজারে অভিযান

ফরিদপুরে ডিমের পাইকারী ও খুঁচরা বাজারে অভিযান

জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর

দাম নিয়ন্ত্রণে ফরিদপুরে ডিমের পাইকারী ও খুঁচরা বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ আগস্ট) দুপুরে শহরের চকবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিমের দাম বেশি রাখা ও পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করার অপরাধে জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক শহরের চকবাজারের মিথুন স্টোরকে ৫ হাজার টাকা এবং মেসার্স বাঁধন স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে প্রতিটি ডিম ১২ টাকা দরে বিক্রি এবং ডিমের ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ ও প্রদান করা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ এবং প্রদর্শন করার বিষয়ে ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়।

অভিযানে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. বজলুর রশিদ খান সহ জেলা পুলিশের ১টি টিম উপস্থিত থেকে আদালতকে সার্বিক সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মারিয়া হক বলেন, ডিমের দাম বেশি রাখা ও পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ডিমের ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ ও প্রদান করা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ এবং প্রদর্শন করার বিষয়ে ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়।

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply