প্রধান সংবাদ

Theme images by kelvinjay. Powered by Blogger.

তুজারপুর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা বদিউজ্জামানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, শোকজ

তুজারপুর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা  বদিউজ্জামানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, শোকজ ডেস্ক রিপোর্ট  ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর...

প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » ভাঙ্গায় অবৈধ ড্রেজার ধ্বংস ও বালু উত্তোলন কারীকে ৫০ হাজার টাকা জরিমানা

ভাঙ্গায় অবৈধ ড্রেজার ধ্বংস ও বালু উত্তোলন কারীকে ৫০ হাজার টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট 

ফরিদপুরের ভাঙ্গায় ড্রেজার দ্বারা অবৈধ ভাবে বালু উত্তোলন করায় এক বালু ব্যবসায়ীকে নগদ ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ড্রেজারটিকেও ধ্বংস করা হয়। 

১০ ডিসেম্বর বুধবার বিকেলে উপজেলার মানিকদাহ ইউনিয়নের কান্দার বাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাদরুল আলম। এ সময় অভিযুক্ত মহিউদ্দিন তালুকদারের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়- বেশ কিছুদিন যাবৎ মানিকদাহ ইউনিয়নের ডোহার চকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ্ আবু-জাহের এর নির্দেশনায় ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদরুল আলম। 

এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মহিউদ্দিন তালুকদারকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাদরুল আলম জানান- অবৈধভাবে ভূ-গর্ভস্থ বালু উত্তোলন একটি দন্ডনীয় অপরাধ। এ ব্যপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি। কোন ছাড় দেওয়া হবে না।  জনস্বার্থে, এ ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে।

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply