প্রধান সংবাদ

Theme images by kelvinjay. Powered by Blogger.

ভাঙ্গায় অপরাধ দমনে বিট মিটিং অনুষ্ঠিত

ভাঙ্গায় অপরাধ দমনে বিট মিটিং অনুষ্ঠিত ডেস্ক রিপোর্ট  ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সামাজিক অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে বিট মিটিং অনুষ্ঠিত...

প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » ফরিদপুরের ভাঙ্গায় বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

ফরিদপুরের ভাঙ্গায় বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

ডেস্ক নিউজ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিনামূল্যে কৃষকদের মাঝে বারি গম ৩৩ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

২০২৫-২৬ অর্থ বছরের রবি মৌসুমে গম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

ভাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২৪ নভেম্বর সোমবার সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে তালিকাভূক্ত উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার ৩ হাজার ৮ শত জন কৃষকের প্রতিজন কৃষককে ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি ও ২০ কেজি করে গম বীজ বিতরণ করা হয়।

ভাঙ্গা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোল্লা আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজনুর রহমান। এ সময় কৃষি সম্প্রসারণ অফিসার, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ ও কৃষি অফিসের কর্মচারীসহ তালিকাভুক্ত কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোল্লা আল মামুন জানান, তালিকাভূক্ত কৃষকের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী যাচাই বাছাই করে প্রকৃত কৃষকদের হাতে এই প্রণোদনা তুলে দেওয়া হচ্ছে। আশা রাখি এ অঞ্চলে গম উৎপাদনের মাত্রা বৃদ্ধি পাবে ও কৃষকরা উপকৃত হবে।

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply