প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » ফরিদপুরে পেঁয়াজের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

ফরিদপুরে পেঁয়াজের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া পেঁয়াজের বাজারে ভোক্তা অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। এ সময় সরকারি নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ ক্রয় বিক্রয়ের অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছে।

১৯ সেপ্টেম্বর মঙ্গলবার ভোক্তা অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখের নেতৃত্বে সকাল ৯ টায় বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া পেঁয়াজ বাজারে সরকার নির্ধারিত দামে পেঁয়াজ ক্রয়-বিক্রয় তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।



অভিযানে কৃষকের কাছ থেকে পেঁয়াজের ক্রয় ভাউচার বিক্রয়মূল্য তালিকা হালনাগাদ না থাকায় মেসার্স সোহাগ ট্রেডার্সকে ৩,০০০ টাকা, মেসার্স আরমান সোয়াইব বাণিজ্যালয়কে ৩,০০০ টাকা ও মেসার্স শাহাদৎ বাণিজ্যালয়কে ৩,০০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া সরকার নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রয় ও পাকা ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং মূল্য তালিকা হালনাগাদ টানানো সহ সরকার নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রির বিষয়ে ব্যবসায়ী দেরকে বিশেষভাবে সচেতন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ।

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply