প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » ফরিদপুরে কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ, সার ও গাছের চারা বিতরণ

ফরিদপুরে কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ, সার ও গাছের চারা বিতরণ

জহিরুল ইসলাম, ভাঙ্গা

২০২৫-২০২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে গাছের চারা, আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (২৬ জুন) ভাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল।

ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ সাদরুল আলম, উপজেলা বিএনপি'র সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্লাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এবং বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। এছাড়াও সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, কৃষক সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও কৃষান-কৃষানীরা উপস্থিত ছিলেন।

কৃষি অফিস সুত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে ১১১০ জন কৃষককে প্রতিজনকে ৫ কেজি করে উচ্চ ফলনশীল আমন ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি আরে এমওপি সার বিতরণ করা হয়। এছাড়াও ২২১০ জনকে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রত্যেক কৃষককে ৫ টি চারা এবং প্রতিষ্ঠান প্রতি ১৫ টি করে চারা বিতরণ করা হয়েছে। 

মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তিনি বিভিন্ন জলাশয়ে দেশীয় পোনামাছ অবমুক্ত করেন। এছাড়া শিক্ষার পরিবেশ উন্নয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য চেয়ার বিতরণ এবং একটি মাদ্রাসার উন্নয়নের জন্য অনুদানের চেক হস্তান্তর করেন। তাছাড়া জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন করেন তিনি।

এ সময় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, কৃষি, মৎস্য, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ খাতে সমন্বিত উন্নয়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নই সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে সরকারের উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 


«
Next
This is the most recent post.
»
Previous
Older Post

No comments:

Leave a Reply