প্রধান সংবাদ

Theme images by kelvinjay. Powered by Blogger.

তুজারপুর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা বদিউজ্জামানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, শোকজ

তুজারপুর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা  বদিউজ্জামানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, শোকজ ডেস্ক রিপোর্ট  ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর...

প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » ফরিদপুরে-৪ আসনে জোটের একক প্রার্থী হিসেবে দাবী মাওলানা মিজানুর রহমানের

ফরিদপুরে-৪ আসনে জোটের একক প্রার্থী হিসেবে দাবী মাওলানা মিজানুর রহমানের

ডেস্ক রিপোর্ট 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলের জোট থেকে বাংলাদেশ ইসলামী আন্দোলন সরে যাওয়ায় ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে জোটের একক প্রার্থী দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মাওলানা মিজানুর রহমান মোল্যা। তিনি আসনটি থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন। 

১৬ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার পুলিয়া গ্রামে নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি দাবি করেন- আসনটি উন্মুক্ত করে রাখা হলেও বাংলাদেশ ইসলামী আন্দোলন ১১ দলের জোট থেকে সরে যাওয়ায় জোটের একমাত্র প্রার্থী হিসেবে তিনি রয়েছেন। এই আসনে জামায়াতের যে প্রার্থী রয়েছেন জামায়াতের প্রার্থীর চূড়ান্ত তালিকায় তাঁর নামও নেই।

তিনি বলেন- "এই আসনে ১১ দলের জোটের বড় তিনজন প্রার্থী ছিল। যে কারনে উন্মুক্ত করে রাখা হয়েছিল। কিন্তু জোট থেকে ইসলামী আন্দোলন সরে গিয়েছে। এছাড়া জামায়াতে ইসলাম যে ১৭৯টি আসন বন্টণ করেছে সেই তালিকায় এখানকার জামায়াতের প্রার্থীর নাম নেই। জামায়াতের যে প্রার্থী রয়েছে আশা করি তিনি প্রার্থীতা প্রত্যাহার করে জোটের পক্ষে কাজ করবেন। আমরা একত্রিতভাবে কাজ করে ইনশাআল্লাহ বিজয়ী হবো।"

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন- "কিছু কিছু বিষয় আমার নজর কেড়েছে এবং তা আপত্তিকর। আসনটির বিএনপির যে প্রার্থী রয়েছেন- উনারা অনেক জায়গায় মানুষের ওপর চাপ সৃষ্টি করছেন। যদি তাঁরা এগুলো থেকে সরে না আসে তাহলে পরবর্তীতে অভিযোগ করে জানানো হবে।"

এছাড়া প্রশাসনের দলীয়করণের ইঙ্গিত দিয়ে তিনি বলেন- এসব বিষয় নিয়ে ইতোমধ্যে প্রশাসনের উর্ধ্বতনদের জানানো হয়েছে। আমার দাবি তাঁরা যেন নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। 

উল্লেখ্য, ফরিদপুর-৪ আসন থেকে যাচাই-বাছাই ও আপিলের মাধ্যমে ৮ জন প্রার্থী চূড়ান্ত হয়েছে। এরমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে মনোনয়ন দাখিল করেছিলেন মাওলানা মো. সরোয়ার হোসাইন এবং যাচাই-বাছাইয়ে তাঁর প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। 

এ বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর জেলা শাখার আমির মাওলানা বদরুদ্দীন বলেন- আসনটি উন্মুক্ত রাখা হয়েছিল। যেহেতু ইসলামী আন্দোলন সরে গিয়েছে সেক্ষেত্রে কি সিদ্ধান্ত নেয়া হবে সেটা জোটের বিষয় এবং এ বিষয়ে দ্রুতই সমাধান করা হবে। তবে জোট থেকে এখনও একক প্রার্থী দেয়া হয়নি৷ 


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply