প্রধান সংবাদ

Theme images by kelvinjay. Powered by Blogger.

তুজারপুর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা বদিউজ্জামানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, শোকজ

তুজারপুর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা  বদিউজ্জামানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, শোকজ ডেস্ক রিপোর্ট  ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর...

প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » ফরিদপুরে বেশি দামে ডিম বিক্রি করায় জরিমানা

ফরিদপুরে বেশি দামে ডিম বিক্রি করায় জরিমানা

ডেস্ক রিপোর্ট

ফরিদপুরে গত কয়েকদিনে হঠাৎ ডিমের বাজার অস্থির হয়ে উঠেছে। খুচরা পর্যায়ে সরকারিভাবে ডিমের মূল্য প্রতিটি ১১ টাকা ৮৭ পয়সা নির্ধারণ করা হলেও বাজারে তা ১৩ থেকে ১৪ টাকায় বিক্রি করার অভিযোগ রয়েছে।https://www.cpmrevenuegate.com/pdi063hwz?key=0299aef94c4809d41c7b37ad6a5dbe45

২ অক্টোবর বুধবার  দুপুরে শহরের বড় বড় ডিমের আড়ত, কাজী ফার্মের ডিমের ডিস্টিংশন সেন্টারসহ বাজার পর্যবেক্ষণে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ডিমের মূল্য নিয়ন্ত্রণে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সোহেল শেখের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় দুই ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, জেলার হাজী শরীয়তুল্লাহ বাজারে বিভিন্ন দোকানে গিয়ে ডিমের মূল্য স্বাভাবিক রাখতে নির্দেশ দেওয়া হয়। এ সময় অতিরিক্ত মূল্যে ডিম বিক্রির অভিযোগে রাকিব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোবারক বেপারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ডিমের পাইকারি ও ডিলার পর্যায়ে ডিম কেনাবেচা এবং মূল্য তালিকা পর্যবেক্ষণ করা হয়।

তিনি আরও জানান, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে হেলিপোর্ট এলাকার একটি কৃষি বিপণন প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বাজার মূল্য স্বাভাবিক রাখতে বাজার তদারকির কার্যক্রম অব্যাহত থাকবে।     

এ সময় ফরিদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply