প্রধান সংবাদ

Theme images by kelvinjay. Powered by Blogger.

ভাঙ্গায় জমকালো আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ভাঙ্গায় জমকালো আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেস্ক রিপোর্ট  ফরিদপুরের ভাঙ্গায় জমকালো আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪...

প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » ভাঙ্গায় জমকালো আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ভাঙ্গায় জমকালো আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ডেস্ক রিপোর্ট 

ফরিদপুরের ভাঙ্গায় জমকালো আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

এদিন ​বিকেল ৫ টায় ভাঙ্গা দক্ষিণ পাড় বাস স্ট্যান্ড থেকে ব্যানার-ফেস্টুনসহ একটি আনন্দ র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে ভাঙ্গা গোলচত্বরে গিয়ে শেষ হয়।

র‍্যালির শুরুতে আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বিটু মুন্সি, সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান তুরান,  দপ্তর সম্পাদক কুতুবউদ্দিন স্মরণ, পৌর যুবদলের সভাপতি উসমান মুন্সিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে প্রধান অতিথি বলেন, বর্তমান প্রেক্ষাপটে সহনশীলতা ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চার মাধ্যমে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই নেতাকর্মীদের প্রধান কাজ। উপজেলা ও পৌর এলাকার প্রতিটি স্তরে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে একটি ইতিবাচক, জনবান্ধব রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি। 

«
Next
This is the most recent post.
»
Previous
Older Post

No comments:

Leave a Reply