প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » ঈদে মিলাদুন্নবী (সা.) পালন না করে কটূক্তির অভিযোগে ভাঙ্গায় প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের অপসারণ দাবি

ঈদে মিলাদুন্নবী (সা.) পালন না করে কটূক্তির অভিযোগে ভাঙ্গায় প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের অপসারণ দাবি

ডেস্ক রিপোর্ট 

সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন না করা, ধর্মীয় বিষয়ে কটূক্তি এবং নানাবিধ অনিয়ম-দুর্নীতির অভিযোগে ফরিদপুরের ভাঙ্গা কাজী শামসুন্নেসা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের দ্রুত অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৮ আগষ্ট শুক্রবার বাদ জুমা ভাঙ্গা ঈদগাহ মাঠে সর্বস্তরের তৌহিদী জনতা ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্যোগে এই বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে আগামী ৩ দিনের মধ্যে বিতর্কিত এই প্রধান শিক্ষককে অপসারণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আল্টিমেটাম দেওয়া হয়।

​বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সরকারি স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্ত নিজ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন না করে চরম অনীহা প্রকাশ করেছেন এবং এ নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করেছেন। এছাড়া ৫ই আগস্টের পরবর্তী সরকারি নির্দেশনা বাস্তবায়নেও তিনি গড়িমসি করেন।

​বক্তারা আরও অভিযোগ করেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে দুর্নীতির সিন্ডিকেট গড়ে তোলা, অর্থ আত্মসাৎ ও একাধিক অনিয়মের তদন্ত চলমান রয়েছে। তিনি নিয়মিত সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সাংবাদিকদের সাথে অসদাচরণ ও অপেশাদার আচরণ করে আসছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন যাবত এসব অপকর্ম করে পার পেয়ে আসছেন বলে সমাবেশে দাবি করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন—সাবেক অভিভাবক সদস্য মিঞা মোহাম্মদ আলমগীর, ​বিশিষ্ট সমাজসেবক হেমায়েত হোসেন, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য এনায়েত মুন্সী, ছাত্রনেতা আকাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিবৃন্দ।

​বক্তারা অবিলম্বে অরুণ চন্দ্র দত্তকে পদ থেকে বরখাস্ত করে আইনের আওতায় আনা এবং একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে প্রধান শিক্ষকের দায়িত্বে পদায়নের জোর দাবি জানান। অন্যথায় তিন দিন পর বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply