প্রধান সংবাদ

Theme images by kelvinjay. Powered by Blogger.

ফরিদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসহায় নারীদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ সেলাই মেশিনসহ নানা উপকরণ বিতরণ

ফরিদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসহায় নারীদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ সেলাই মেশিনসহ নানা উপকরণ বিতরণ ডেস্ক রিপোর্ট  ফরিদপুর সদর উপজেলায...

প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ২৯ বছরপর র‌্যাবের হাতে গ্রেফতার

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ২৯ বছরপর র‌্যাবের হাতে গ্রেফতার

জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর

কুষ্টিয়া জেলার ভেড়ামারা এলাকায় চাঞ্চল্যকর ভাগ্নের হাতে মামা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামি আব্দুল মান্নান ওরফে রফিক মাতুব্বর'কে ২৯ বছর পর ফরিদপুরের ভাঙ্গা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব -১০ ফরিদপুর ক্যাম্প।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ বিষয়টি জানিয়েছেন র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল ০৫ সেপ্টেম্বর মঙ্গলবার ২০২৩ আনুমানিক ২০:৪০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং র‌্যাব- এর সহযোগীতায় ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার মামলা নং-০২, তারিখ-০৭/০৬/১৯৯৪ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ দন্ড বিধি। উক্ত চাঞ্চল্যকর ভাগ্নের হাতে নৃশংসভাবে মামা হত্যা মামলায় বিজ্ঞ আলাদত কর্তৃক যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত ,০০০/- (দুই হাজার) টাকা জরিমানা অনাদায়ে আরো (ছয়) মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার গোপিনাথপুর গ্রামের আমিন উদ্দিন এর পুত্র আব্দুল মান্নান (৫২)কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে।

বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় যে, ১৯৯৪ সালের ৭ জুন সকাল আনুমানিক ১০:৩০ টায় গ্রেফতারকৃত আসামী আব্দুল মান্নান তার আপন ছোট ভাই মোঃ নান্নু এর সাথে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। পরবর্তীতে একই তারিখ আনুমানিক ১৩:৩০ টায় আব্দুল মান্নান এর আপন ছোট মামা একই এলাকার মৃত পঁচা খামারুর ছেলে ভিকটিম মৃত ওসমান খামারু (২৫) ভাইয়ে ভাইয়ে ঝগড়া বিবাদ মেটানোর জন্য তাদের বাড়িতে আসে। ভিকটিম ওসমান ধৃত আব্দুল মান্নান এর বাড়িতে আসার সাথে সাথেই আব্দুল মান্নান তার মামার দিকে ধারালো বর্শা ছুড়ে মারে। অতঃপর উক্ত ধারালো বর্শা ভিকটিম মৃত ওসমান এর বুকের বাম পাশ ভেদ করে এফোঁড়-ওফোঁড় হয়ে যায়। যার ফলে ওসমান ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। উক্ত হত্যাকান্ডের পর মৃত ওসমান এর পরিবারের লোকজন কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় গ্রেফতারকৃত আসামি আব্দুল মান্নান এর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজুর পর থেকে আব্দুল মান্নান দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ছদ্মবেশ ধারন করে আত্মগোপন করেছিল। সর্বশেষ ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন বাবলাতলা এলাকায় নিজের নাম ও পরিচয় গোপন করে ভুয়া পরিচয় ধারণ করে বিবাহ করে স্থায়ীভাবে বসবাস করে আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply