প্রধান সংবাদ

Theme images by kelvinjay. Powered by Blogger.

ফরিদপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত ডেস্ক রিপোর্ট  ফরিদপুরের ভাঙ্গা উপজেলা মাল্টিপারপাস হলরুমে বুধবার দিনব্যাপী পার্টনার ফিল...

প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » ফরিদপুরের ভাঙ্গায় কালবেলার সাংবাদিক শামীমের বিচার দাবীতে সংবাদ সম্মেলন

ফরিদপুরের ভাঙ্গায় কালবেলার সাংবাদিক শামীমের বিচার দাবীতে সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট 

‎ফরিদপুরের ভাঙ্গায় দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি সাইফুল্লাহ শামীম এর বিচার দাবীতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বিএনপি'র নেতা কর্মীরা। 

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী গাজীর বটতলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে, শামীমের বিচার দাবী জানিয়ে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ভাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি ও বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সির সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগীর বোন তাহারাত আক্তার।

‎এ সময় তিনি বলেন, দুই বছর পুর্বে ঘর মালিক জহির উদ্দিন মুন্সী (রামিম) এর একটি গোডাউন ভাড়া নেন সাইফুল্লাহ শামীম। তিনি, দুই তিন মাস ভাড়া ঠিকমত পরিশোধ করলেও পরবর্তীতে ভাড়া নিয়ে গড়িমসি শুরু করেন। সাত আট মাসের ভাড়া বাকী হয়। ভাড়া চাইলে দিবো, দিচ্ছি বলে কালক্ষেপন করে দুই এক মাসের ভাড়া দেয় বাকী টাকা রয়ে যায়। কয়েক মাস পূর্বে, আমার ভাই রামিম মুন্সী তাকে গোডাউন ছেড়ে দেওয়ার নোটিশ করেন। তিনি আমার চাচা, চাচাতো ভাই ও ভাতিজার সঙ্গে কথা বলে কয়েকবার সময় নিয়েও ভাড়া পরিশোধ করেন না। 


লিখিত বক্তব্যে তিনি বলেন- সম্প্রতি, আমার ভাই তার কাছে ভাড়ার টাকা চাইলে তিনি আমার ভাইকে হুমকি দিয়ে বলে- হ্যাডম দেখাস? আমি সাংবাদিক, ভাড়া কিসের? ভাড়া দিবো না, পারলে নিস। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে, শামীম পড়ে গিয়ে টাইলসের সাথে আঘাত লেগে আহত হন। অথচ বিভিন্ন মাধ্যমে তাকে কুপিয়ে জখম করা হয়েছে বলে প্রচার করা হয়েছে, যা সম্পুর্ন মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। আমাদের মুন্সি পরিবারের সম্মান হানি করতে শামীম এই মিথ্যা প্রচার করছে।   এ ঘটনাকে তিনি ভিন্ন দিকে প্রবাহিত করতে আমার ভাইকে সন্ত্রাসী, চাঁদাবাজ আখ্যা দিয়ে মানববন্ধন ও থানায় মিথ্যা মামলা দায়ের করেছে। এই সংবাদ সম্মেলন থেকে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সাইফুল্লাহ শামীমের বিচার দাবী করছি। আমাদের বাবা নেই, এই ভাড়ার টাকায় আমাদের লেখাপড়া ও অন্যান্য খরচ চলে। 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এই শামীম উপজেলা জুড়ে সাংবাদিক পরিচয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে। মানুষকে ব্লাকমেইল করে। আপনারা খোঁজ নিলে তার সকল অপরাধের প্রমাণ পাবেন। আপনারা জাতির বিবেক, আপনারা সঠিক সংবাদ প্রকাশ করে শামীমের মত এরকম চাঁদাবাজ সাংবাদিকদের হাত থেকে সমাজকে রক্ষা করেন। আমরা প্রশাসনের কাছে সঠিক বিচার দাবী করি। 

‎এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা শফিকুল ইসলাম, মুন্সী গোলাম আজম, আকাশ মুন্সী প্রমুখ।

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply