প্রধান সংবাদ

Theme images by kelvinjay. Powered by Blogger.

ফরিদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসহায় নারীদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ সেলাই মেশিনসহ নানা উপকরণ বিতরণ

ফরিদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসহায় নারীদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ সেলাই মেশিনসহ নানা উপকরণ বিতরণ ডেস্ক রিপোর্ট  ফরিদপুর সদর উপজেলায...

প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » ফরিদপুরে ৪ টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা

ফরিদপুরে ৪ টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা

জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর

ফরিদপুর শহরে ডায়াগনস্টিক সেন্টার বেসরকারি হাসপাতালগুলোতে অভিযান পরিচালনা করেছে স্বাস্থ্য বিভাগ। অভিযানে চার বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে।

৭ আগষ্ট সোমবার বিকেলে শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়। ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় নিয়মনীতির তোয়াক্কা না করায় চারটি বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয় স্বাস্থ্য বিভাগ। বন্ধ করা প্রতিষ্ঠানগুলো হলো, পল্লী বন্ধু ডায়াগনস্টিক সেন্টার, সততা হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার, সাফা মক্কা হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার এবং শাহ ফরিদ ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল।

বিষয়ে ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এরই সূত্র ধরে অভিযান পরিচালনা করা হয়। তারা কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করছে না।

তিনি আরও বলেন, হাসপাতালগুলোতে চিকিৎসক না থাকা, নোংরা পরিবেশ, শয্যা সংখ্যার বিপরীতে চিকিৎসক নার্স না থাকা, পুরনো যন্ত্রপাতিসহ নানা অনিয়ম দেখা গেছে। ধরনের অভিযান চলমান থাকবে।

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply