প্রধান সংবাদ

Theme images by kelvinjay. Powered by Blogger.

তুজারপুর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা বদিউজ্জামানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, শোকজ

তুজারপুর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা  বদিউজ্জামানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, শোকজ ডেস্ক রিপোর্ট  ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর...

প্রতিদিনের জীবন

প্রতিদিনের জীবন
ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

ইসলামী জীবন

» »Unlabelled » ২০ কেজি গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার

২০ কেজি গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার



জিল্লুর রহমান রাসেল,ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গায় একটি মাইক্রোবাসের চাকা থেকে ২০ কেজি গাঁজা উদ্ধারসহ আজিজুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

২৯ আগষ্ট মঙ্গলবার ভোরে ভাঙ্গা উপজেলার আতাদী এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে দুপুরে জেলা আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার আজিজুর জেলার বোয়ালমারী উপজেলার হাসামদিয়া এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক শামীম হোসেন। 

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভোরে ভাঙ্গার আতাদী এলাকায় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা জেলার বোয়ালমারীগামী একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় মাইক্রোবাসটির স্পেয়ার চাকার ভেতর সুকৌশলে রাখা ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।

গাঁজা রাখার দায়ে আজিজুর নামে ঐ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক মামলা দায়ের শেষে তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply